হোম > সারা দেশ > ঢাকা

মেয়র আতিকুলের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেছিলেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম। 

বিচারক আস-সামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলা খারিজ করে দেন। 

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাদীর আইনজীবী ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে জানান, ট্রাইবুনাল আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়, এনএসপিডিএল নামক একটি ডেভেলপার কোম্পানির মালিক বাদী। মেয়র আতিকুল ইসলাম তাঁর সঙ্গীয় লোকজনের সহযোগিতায় বাদী ও তাঁর প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন। মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়া ও ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তাঁর পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন। 

মামলার আর্জিতে আরও বলা হয়েছে, গত ২ জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর যোগসাজশে ড্রেন ও খালের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ৪৭ দশমিক ৯০ একর জমি থেকে দুই একর জমি ও তার ওপর নির্মিত স্থাপনাদি ভেঙে দখল করে ক্ষমতার অপব্যবহার করেছেন মেয়র। 

ঘটনার দিন বেলা ১১টার দিকে মেয়র আতিকের উপস্থিতিতে ড্রেজার, এক্সকাভেটর (ভেকু), ড্রামট্রাকসহ নানা স্থাপনা ভাঙার সরঞ্জাম নিয়ে ভাঙচুর ও দখল করে নেওয়া হয়। এতে বাদীর পাঁচ কোটি টাকা ক্ষতি হয়। এ সময় প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন এগিয়ে এলে মেয়র আতিকের নির্দেশে তাঁর সঙ্গীরা তাঁদের মারধর করেন। 

আর্জিতে আরো বলা হয়, স্থাপনা ভাঙার পর মেয়র আতিক বাদীর নামে ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য-উপাত্ত প্রকাশ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। 

তা ছাড়া মেয়র আতিক বাদী ও তার প্রতিষ্ঠানের নামে মোটা অঙ্কের ঘুষ ও চাঁদা দাবি করেছেন। মেয়র পদের ক্ষমতার অপব্যবহার করে বাদীর মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। তাই আতিকুল ইসলামের মেয়র পদে থাকার অধিকার নেই। এসব কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/ ২৯ ধারায় মেয়র আতিক অপরাধ করেছেন। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল