হোম > সারা দেশ > গাজীপুর

নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকায় ধানখেত থেকে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহটি খেতের পানিতে ভাসতে দেখে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

নিহত শাকিরিন আক্তার (২০) উপজেলার জামালপুরের নারগানা এলাকার মো. হারুন মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বৈদ্য। 

এসআই বলেন, প্রথম স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হলে শাকিরিনের অভিভাবক সিলেট হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় তাঁকে পুনরায় বিয়ে দেন। সেখান থেকে তিনি কিছুদিন আগে বাবার বাড়ি নারগানায় বেড়াতে আসেন। 

২২ সেপ্টেম্বর সকাল থেকে শাকিরিন কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হন। সব আত্মীয়স্বজনের বাড়িতে তাঁকে খোঁজ করলেও সন্ধান মেলেনি। আজ সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী ধানখেতে শাকিরিনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, লাশ থানায় নিয়ে আসার পর তা ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল