হোম > সারা দেশ > ঢাকা

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

আজকের পত্রিকা ডেস্ক­

মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) শিশু ও নারীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সম্প্রতি এ ধরনের সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সংস্থাটি ক্ষোভ প্রকাশ করেছে।

সংস্থাটি মনে করে, মেয়েরা যৌন হামলার আশঙ্কায় বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব কথা জানায়। এ সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে তারা।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রতিদিন আমরা ধর্ষণ এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে অন্য ধরনের সহিংসতার খবর পড়ি, এমনকি শিশুরাও এ থেকে রেহাই পাচ্ছে না। ঢাকা-রাজশাহী বাসে ধর্ষণের সাম্প্রতিক ঘটনাটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রকাশ্য স্থানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি প্রয়োজনকে তুলে ধরে।’

এমজেএফের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘কয়েক মাস ধরে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েছি। দুর্ভাগ্যবশত, আমরা কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখিনি; বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যেখানে নারী ও মেয়েরা যৌন হামলার ভয়ে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে এমজেএফ সমাজের সব স্তরের মানুষ, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে একত্র হয়ে জবাবদিহি ও ন্যায়বিচারের দাবিতে তাদের কণ্ঠস্বর তুলে ধরার আহ্বান জানিয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল