হোম > সারা দেশ > গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ৩ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ 

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা ভ্রাম্যমাণ অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। অভিযানে কমপক্ষে তিন শতাধিক ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আশপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে মাওনা হাইওয়ে পুলিশ। 

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার। 

সহকারী পুলিশ সুপার মাসুম সরদার আজকের পত্রিকাকে বলেন, মানুষের যানমালের নিরাপত্তা ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে। মানুষ যাতে ভোগান্তি ছাড়া চলাচল করতে পারে সেজন্য পুলিশ কাজ করছে। কোনো অবস্থাতেই মহাসড়কের ফুটপাতে দোকানপাট বসতে দেওয়া হবে না। 

এ সময় উপস্থিত ছিলেন, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোর্শেদ, উপপরিদর্শক এসআই ইসমাঈল হোসেন, এসআই ইসাহাক মিয়াসহ পুলিশের বহুসংখ্যক সদস্য।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো