হোম > সারা দেশ > ঢাকা

স্কচটেপে মোড়ানো বস্তুর বিস্ফোরণ, হাতের কবজি উড়ে গেল শিশুর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কচটেপে প্যাঁচানো বস্তু কুড়িয়ে পায় ৮ বছর বয়সী আব্দুল্লাহ। বল ভেবে খেলতে শুরু করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আর এ সময় তার এক হাতের কবজি উড়ে যায়। সেই সঙ্গে মুখে গুরুতর আঘাত পায় তার খেলার সঙ্গী মারিয়া (৮)। তাৎক্ষণিক আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার বাঘড়া তালুকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার দিনমজুর বাবু শেখের ছেলে এবং মারিয়া রিকশাচালক রুবেল শেখের মেয়ে। আহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিদিনের মতো আব্দুল্লাহ ও মারিয়া বাড়ির নিচে পরিত্যক্ত নিচু জমিতে খেলতে যায়। এ সময় আব্দুল্লাহ কুড়িয়ে পাওয়া স্কচটেপ প্যাঁচানো বস্তু নিয়ে খেলা শুরু করে। একপর্যায়ে বস্তুটির বিস্ফোরণ ঘটলে আব্দুল্লাহর ডান হাতের কবজি উড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তারা ঘটনাস্থলে মাংসপিণ্ড ও হাতের আঙুল পরে থাকতে দেখেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠায়। মিটফোর্ড হাসপাতাল থেকে আব্দুল্লাহকে পঙ্গু হাসপাতালে এবং মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিশু আব্দুল্লাহর চাচি হেনা বেগম (৪০) জানান, প্রচণ্ড শব্দের পর ঘটনাস্থল ধোঁয়ায় কালো হয়ে যায়। বিস্ফোরণে সেখানে গাছের ছাল-বাকল উঠে গেছে। হাতের বিভিন্ন অংশ, স্কচটেপ ও লোহার ছোট ছোট স্ক্রু সেখানে পড়ে ছিল। পরে পুলিশ এসে সেগুলো নিয়ে যায়।

ওই এলাকার দোকানি জিন্নাত ব্যাপারী বলেন, ‘হঠাৎ শব্দে মাটি কেঁপে ওঠে। তারপর কান্নাকাটির আওয়াজ শুনে এই বাড়িতে এসে দেখি আব্দুল্লাহর অবস্থা ভালো না।’

আব্দুল্লাহর ফুপু সখী বেগম (৩০) বলেন, ‘আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। গ্রামের লোকজন চাঁদা তুলে ওদের হাসপাতালে নিয়ে গেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কেউ হয়তো বোম বা ককটেল বানানোর পর তা ফেলে দিয়েছে। শিশুরা তা বুঝতে না পেরে হাতে নিয়ে খেলা করার সময় তা বিস্ফোরণ ঘটেছে। মেয়ে শিশুটির মুখে বিধে থাকা লোহার টুকরা থেকে বোঝা যায় এটি ককটেল।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিস্ফোরিত বস্তুটি ককটেল কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো