হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর

ফরিদপুর প্রতিনিধি

সংঘর্ষে সড়কে পড়ে থাকা দুই ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে মো. আলি হোসেন (৩২) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাক্টর বহনকারী একটি ট্রাক মাঝকান্দি বাসস্ট্যান্ডের সামনে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় একই দিক থেকে আসা বেনাপোল থেকে ঢাকাগামী ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ভুট্টাবোঝাই ট্রাকের সহকারী আলি হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে। থানার সাব-ইন্সপেক্টর মো. রইচ হোসেন জানান, মরদেহ পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক