হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নাশকতা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বাসে আগুন ও নাশকতার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর মধ্য আরিচপুরের মৃত মজিবুর রহমানের ছেলে মাহতাব সরকার মুরাদ (৪৭), টঙ্গীর এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের মৃত আবুল কালামের ছেলে নুরুল ইসলাম (৪০) ও টঙ্গী বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাফর ইকবাল সজিব (২২)। 

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম টঙ্গী যুব দলের নেতা। অন্য দুজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার তিনজন বাসে অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। তাঁদের আদালতে পাঠানো হবে। 

টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল বলেন, ‘পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া তিনজন টঙ্গী পূর্ব এলাকায় যুবদলের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে। আমি তাঁদের চিনতে পারছি না।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো