হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ১

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও ট্রাক সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। 

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে আব্দুর রহিম মাদবর (৪৫) নামে এক অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হন। সে পটুয়াখালী উপজেলা মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে। 

আহতরা হলেন পটুয়াখালী সদর উপজেলা আল আমীন, শাবানা বেগম, নাছিমা, রাহিমা, রহিম, নুর আলম তারা একে অপরের আত্মীয়। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর মরিচবুনিয়া উপজেলার আল-আমীন ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এসময় অ্যাম্বুলেন্সটি হাসাড়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম মাদবর নিহত হয়। এ সময় ৭ জন গুরুতর আহত হন। 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার শিংহ আজকের পত্রিকাকে বলেন, মালবাহী ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সামনের ছিটে থাকা যাত্রী নিহত হন। ট্রাক ও অ্যাম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাক চালক দুজনেই পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল