হোম > সারা দেশ > ঢাকা

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি সিফায়েত উল্লাহর মৃত্যু 

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. সিফায়েত উল্লাহ মারা গেছেন  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য কর্মকর্তা মো. আক্কাস আলী শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। 

আগামীকাল সোমবার তার মৃতদেহ গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তিনি চির নিদ্রায় শায়িত হবেন। 

অধ্যাপক শিফায়েত উল্লাহ স্ত্রী ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার একমাত্র ছেলে খন্দকার মোহাম্মদ সজীব দেশেই চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। মেয়ে সানজিদা খন্দকার দেশের বাইরে লেখাপড়া করছেন। 

অধ্যাপক শিফায়েত উল্লার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী শোক জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো