হোম > সারা দেশ > ঢাকা

ইউএস-বাংলা এয়ারলাইনসে ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারির কক্সবাজার ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বাংলাদেশ সফরে এসেছেন। সফরে এসে তিনি দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছেন।

আজ সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যানিশ রাজকুমারীকে নিয়ে সোমবার ইউএস-বাংলার ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে বিএস-১৫৫ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। 

বিজ্ঞপ্তিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্যানিশ রাজকুমারীকে ঢাকা থেকে কক্সবাজারে বহন করার জন্য ইউএস-বাংলাকে সুযোগ দেওয়ায় এয়ারলাইনসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি ড্যানিশ রাজকুমারীকে বহন করতে পেরে ইউএস-বাংলা এয়ারলাইনস গর্ববোধ করছে বলে বিজ্ঞপ্তি জানানো হয়। 

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক