হোম > সারা দেশ > ঢাকা

জাপার সাবেক এমপি ইয়াহিয়াকে পুলিশে দিল ছাত্র-জনতা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

জাপার সাবেক এমপি ইয়াহিয়া। ফাইল ছবি

সিলেট-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ইয়াহিয়া চৌধুরীকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্র-জনতা। রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁকেসহ কয়েকজনকে আটক করা হয়।

ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন গতকাল রাত সাড়ে ৯টায় আজকের পত্রিকাকে বলেন, সাবেক এমপি ইয়াহিয়া উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের একটি বাড়িতে ছিলেন।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় ইয়াহিয়া চৌধুরীসহ পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেয় ছাত্র-জনতা। পরে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি দল গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। আটক অন্যদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আনোয়ার হোসেন মিলন, জনি মিয়া ও আয়োনার।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক এমপি ইয়াহিয়া ও তাঁর সহযোগী আনোয়ার হোসেন মিলন আমাদের হেফাজতে রয়েছেন।’

ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) বলেন, ‘ছাত্ররা সাবেক এমটি ইয়াহিয়া চৌধুরীকে আটক করে পুলিশে দিয়েছে। পরে থানায় আনা হয়েছে। এখন আমরা দেখছি, তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না? যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। এরপর তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো