হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে আবুল হাসান (৩৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার লাশটি উদ্ধার করেন থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল। 

এর আগে রোববার রাত ৩টার দিকে টঙ্গী মধুমিতা শেরেবাংলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ওই ব্যবসায়ী পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের আলী আহম্মেদের ছেলে। তিনি শেরেবাংলা রোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল হাসান একজন আঠা ব্যবসায়ী। গতকাল রোববার রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটি হয়। পরে পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন আবুল হোসেন। সকালে ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে  স্ত্রী সাথী আক্তার আশপাশের লোকজনদের ডাকেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো