হোম > সারা দেশ > শরীয়তপুর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি

নিহত খালিদ হাসান ফেরদৌস। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালিদ হাসান ফেরদৌস (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে জাজিরা পৌর কবরস্থান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান ফেরদৌস উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের মফিজ খানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ফেরদৌস ছিলেন বড়। তিনি মোটরসাইকেলের মেকানিক হিসেবে কাজ করতেন। জাজিরা পুরোনো বাজারে তাঁর দোকান আছে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন। তিনি বলেন, এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। পরিবারের কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিদ হাসান ফেরদৌস প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জাজিরা পুরোনো বাজারের উদ্দেশ্যে রওনা হন। জাজিরা পৌর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কে আসার পর হঠাৎ করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে তাঁর মোটরসাইকেলের। এতে মাথায় ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান ফেরদৌস।

স্থানীয়রা ফেরদৌসকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক দিয়ে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু পার হয়ে মাওয়া পৌঁছালে অ্যাম্বুলেন্সেই মারা যান ফেরদৌস।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল