হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে ভ্যান উল্টে খাদে, চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ভ্যান উল্টে খাদের পানিতে পড়ে কুদরত শেখ (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কুদরত শেখ উজানচর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকার মৃত মিজাই শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, কুদরত শেখ নিজেই ভ্যান চালিয়ে বিভিন্ন হাটবাজারে মসলা বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও তিনি কুটি পাঁচুরিয়া হাটে মসলা নিয়ে যাচ্ছিলেন। এ সময় চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে খাদের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাঁকে খাদ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ভ্যানচালকের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল