হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা পূর্ব থানার সাবেক ওসিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় করা মামলায় মুজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, রোববার পরোয়ানা জারির পর দুপুরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ আরও বলেন, রোববার ট্রাইব্যুনালে চারটি আবেদনের ওপর শুনানি হয়। প্রথমটি রাজধানী ঢাকার চানখাঁরপুলের কনস্টেবল সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য। ট্রাইব্যুনাল তাঁকে আগামী ১২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

অন্য তিনটি আবেদন ছিল আন্দোলনে উত্তরা, রামপুরা ও গুলশান এলাকায় হতাহতের ঘটনায় সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে। ট্রাইব্যুনাল সে সব আবেদন মঞ্জুর করে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল