হোম > সারা দেশ > ঢাকা

৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে যান চলাচল শুরু

সাভার (ঢাকা) প্রতিনিধি

টানা ৫২ ঘণ্টা অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে গেছেন আশুলিয়ার বার্ডস গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকেরা। আজ বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে সড়ক থেকে সরে যান তাঁরা। পরে সেনা পাহারায় যান চলাচল শুরু হয়। 

এর আগে গত সোমবার সকাল পৌনে ৯টায় পাওনা পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ করেন বার্ডস গ্রুপের চারটি কারখানার শ্রমিকেরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বার্ডস গ্রুপের এক শ্রমিক বলেন, ‘সেনাবাহিনী বলেছে, আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনারা যার যা দেনা-পাওনা আছে ওইটা দিয়ে দেওয়া হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। আশ্বাস পেয়ে আমরা খুশি, যখন টাকা পাব, তখন পুরো খুশি হব।’

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, ‘পাওনা পরিশোধের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে উঠে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো