হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে আম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুরের একুতা এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত কিশোরের নাম ইমরান (১৭)। সে ওই এলাকার ফেলালউদ্দিনের ছেলে। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে আম খেতে ইমরানকে গাছে উঠতে বলেন মুসলেউদ্দিন মাস্টারের পরিবারের লোকজন। পরে সে দড়ি ও ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়ে। এ সময় পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইমরান মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান স্থানীয়রা। 

ওসি মাহাতাব উদ্দিন বলেন, আম গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল