হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ঘর থেকে এনজিওকর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় এক এনজিও কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম উৎপল রায় (৬২)। তিনি সাহাপাড়া এলাকায় শংকর সাহার বাড়িতে বসবাস করতেন।

ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, বাড়িতে একজন নারী গৃহপরিচারিকা কাজ করেন। সোমবার সন্ধ্যায় তিনি বাসায় আসেন এবং রাত ৯টায় বের হন। রাত সাড়ে ৯টায় আমি বাসায় এসে দরজা তালাবদ্ধ দেখতে পাই। দরজার তালা ভেঙে প্রবেশ করতেই আমার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ৷ হত্যাকাণ্ডের নেপথ্যে কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল