হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কালশী ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী থানার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ওপর থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে দুই তরুণ ছিলেন। ফ্লাইওভারে ওঠার সময় তাঁদের বাইকের সঙ্গে একটি টয়োটা সিএইচআর মডেলের গাড়ির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও পেছনে বসা তরুণ অন্তত ২৫ ফুট নিচে সড়কে পড়ে যান। পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো