হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গুর প্রকোপ একটু কমলেও আমরা তৃপ্তি প্রকাশ করছি না: মেয়র তাপস

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে যেসব ওয়ার্ডে গত এক সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে, সেই ওয়ার্ডগুলোকে লাল বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে চিরুনি অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসী, এলাকার মুরব্বিসহ সবাইকে সম্পৃক্ত করে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আজ শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ডে মশকনিধন অভিযানের সময় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানিয়েছেন। 

মেয়র তাপস বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি, এখন দক্ষিণে ৭০ জনের মতো রোগী আছে—তারপরও আমরা তৃপ্তি প্রকাশ করছি না। আগে কন্ট্রোল রুমের মাধ্যমে ব্যাপক আকারে মশা নিধন কার্যক্রম পরিচালিত হতো। এখন রোগী কম, তারপরও বৃষ্টি যেহেতু শেষ হয়নি তাই আমরা বৃহৎ আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ 

মেয়র তাপস আরও বলেন, ‘আমাদের সঙ্গে মার্শাল এগ্রোভেট তাদের কোনো চুক্তির ব্যত্যয় করেনি। তবে ব্যত্যয় পেলে ব্যবস্থা নেব। এখন পর্যন্ত দক্ষিণ সিটির সঙ্গে তাদের চুক্তির কোনো ব্যত্যয় ঘটেনি। যদিও উত্তরে একটি ঘটনা ঘটেছে, দক্ষিণে মার্শাল নিয়ম মেনেই কাজ করছে।’ 

গত দুই সপ্তাহ পর্যালোচনা করে মোট চারটি ওয়ার্ডে (৫, ২২, ৫৩ ও ৬০) ১০ জনের বেশি রোগী পাওয়া গেছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমসহ অন্য নেতারা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল