হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ভাইরাল ভিডিওটি ‘প্রকাশ্যে জবাইয়ের’ নয়

আজকের পত্রিকা ডেস্ক­

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রকাশ্যে কোপানোর দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রকাশ্যে জবাই’ শিরোনামে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি ‘জবাই করার ভিডিও নয়’ বলে দাবি করছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছে, সেখানে কাউকে জবাই করা হয়নি, কেউ মারাও যায়নি। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত বৃহস্পতিবার সকালে আদাবরের শেখেরটেক এলাকায় ‘কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের’ জেরে একজনকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয় টিনের চালার ওপর। পরে আহত ওই যুবকের গ্রুপের সদস্যরা তাঁকে চালা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিওটি তখনকার। ওই সময়কার ধারণ করা একটি ভিডিওকে ‘প্রকাশ্যে জবাই’ বলে প্রচার করা হচ্ছে।

জানতে চাইলে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বুধবার থেকে ‘ভুল তথ্যসহ’ ফেসবুকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এক সপ্তাহ আগের ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ভাইরাল হওয়ার ভিডিওর ঘটনা নিয়ে থানা-পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি। তবে হামলাকারীদের মধ্যে আল-আমিন ও রিয়া নামের দুজন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্প ভিত্তিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত দুই মাসে সেখানে অন্তত পাঁচজন নিহতও হয়েছেন। ওই ক্যাম্পসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৫৪ জনকে গ্রেপ্তার করেছে গত কয়েক দিনে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল