হোম > সারা দেশ > ঢাকা

জাল নোট তৈরি চক্রের একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আসন্ন ঈদে গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকারও বেশি জাল নোট ছড়িয়েছে জাল টাকা তৈরির একটি চক্র। চক্রটি ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে এক লাখ জাল নোটের বান্ডিল বিক্রি করতেন। র‍্যাব বলছে, নাইমুল হাসান তৌফিক (২১) নামের এক যুবক চক্রটির সক্রিয় সদস্য। সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।

অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার তৌফিক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫০ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, তৌফিকের বাড্ডা এলাকায় ভাড়া বাসাতে জাল নোট তৈরি করে। কয়েকটি সিন্ডিকেট একত্রিত হয়ে টাকাগুলো তৈরি করেন। পরে তা সরাসরি ও অনলাইনে বিক্রি করেন। তাঁরা জানিয়েছেন, এরই মধ্যে রাজধানীর কোরবানির গরুর হাটকে কেন্দ্র করে কোটি টাকার বেশি জাল নোট ছড়িয়েছেন। চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের সন্ধান পেয়েছেন। তাঁদের ধরতেও অভিযান চলানো হচ্ছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল