হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে অটোভ্যান চাপায় শিশু নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে অটোভ্যানের চাপায় হাবিবা নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চরবিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবা ওই গ্রামের রাশেদ মুন্সির মেয়ে। 

কালকিনি থানার উপপরিদর্শক (ওসি-তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ শিশু হাবিবার মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে হাবিবা পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির সামনে সড়কে চলে আসে। এ সময় একটি অটোভ্যানের চাপায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় হাবিবা। 

কালকিনি পৌরসভার কাউন্সিলর মেজবাউল হক বলেন, ‘অটোভ্যান চাপায় শিশু হাবিবার মৃত্যুর ঘটনাটি অনেক কষ্টদায়ক।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল