হোম > সারা দেশ > ঢাকা

৩ বছরেও বিচার পাননি রাকিবের মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বনানীর আলোচিত রাকিব হত্যার ৩ বছর পেরোলেও বিচার না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন রাকিবের মা মাকসুদা হোসাইন। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে রাকিবের মা ছেলে হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। 

রাকিবের মা জানান, ২০১৮ সালের ৭ই ডিসেম্বর রাতে কুপিয়ে হত্যা করা হয় রাকিবকে। সে তিতুমীর কলেজের বিবিএর ছাত্র ছিল। এলাকায় মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল রাকিব। এ কারণেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের শত্রুতে পরিণত হয় সে। 

খুনিরা এখনো হুমকি-ধমকি দিচ্ছেন জানিয়ে রাকিবের মা বলেন, ‘গত ৭ ডিসেম্বর আমার সন্তান হারানোর তিন বছর পূর্ণ হলো। কিন্তু অদ্যাবধি আমার সন্তান হত্যার বিচার পাইনি। খুনিদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। শফিকুল ইসলাম ওরফে সজীব ওরফে বোচা সজীব জামিন নিয়ে বের হয়ে এসে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে।  আমার সন্তান হত্যায় কারও কিছু হবে না বলে তুচ্ছতাচ্ছিল্য, উপহাস করছে।’ 

রাকিবের বাবা জানান, খুনের দিনেই তিনি বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় শফিকুল ইসলাম ওরফে সাজিব ওরফে বোঝা সজীব, জসিম ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাকিবের বন্ধু নুর ইসলাম এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। 

রাকিব ছাত্রলীগের বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। খুনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত করলেও এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক