হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে চলন্ত মাইক্রোবাসের ওপর উল্টে পড়ল ট্রাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের ওপর উল্টে পড়েছে মালবাহী ট্রাক। আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডি মেট্রো শপিং মলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মালবাহী ট্রাকটি কলাবাগান থানায় জব্দ করা হলেও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

আজ বুধবার এতথ্য জানান ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নব কুমার বিশ্বাস।

তিনি বলেন, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপরে উঠে পড়ে। ট্রাকটি ওভারলোড ছিল। বিষয়টি জানার পর ট্রাফিক রমনার রেকার গাড়ি পাঠানো হয়। ঘটনাস্থল থেকে গাড়ি দুইটিকে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।

নব কুমার বলেন, এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। গাড়ি দুটি উদ্ধার করে কলাবাগান থানায় পাঠানো হয়। দুই গাড়ির মালিকপক্ষকে থানায় যেতে বলা হয়েছে।

ডিএমপির কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে গাড়ির চালক কাউকে পাওয়া যায়নি। গাড়ি দুটি কলাবাগান থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো গাড়ির মালিক কেউ থানায় আসেনি। কোনো মামলাও হয়নি।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল