হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে। এক ঘণ্টা পরে ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মো. আনোয়ারুল হক বলেন, চার তলা ভবনের দ্বিতীয় তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকে আগুন লাগে। ঘটনাস্থলে আসার পর সেখানে প্রচণ্ড ধোঁয়া দেখা যায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে প্রথমে কাজ করতে সমস্যা হচ্ছিল। ঢোকার পর দেখা যায়, ওই তলার ফলস সিলিংগুলোতে যতগুলো এসি ছিল এবং অনেকগুলো কেব্‌ল  ছিল সেগুলো জ্বলছিল। সেই কারণে প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল। আগুনের উৎসস্থল খুঁজে বের করে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা