হোম > সারা দেশ > ঢাকা

আড়িয়ল বিলের মাটি লুট বন্ধে চেকপোস্ট বসবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আড়িয়ল বিলে ধান কাটা উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলের মাটি লুট বন্ধে চেকপোস্ট বসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার বিকেলে শ্রীধরপুর এলাকায় বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, আড়িয়ল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধভাবে মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে।

উপদেষ্টা বলেন, আড়িয়ল বিলে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা বন্ধে ব্যবস্থা ও বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগারও নির্মাণ করা হবে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, যেখানেই সরকারি কলকারখানা, সেখানেই দুর্নীতি শুরু হয়। দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল