হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ায় ডাকাতদের চাপাতির কোপে এক স্বর্ণ ব্যবসায়ী মারা গেছেন। আজ রোববার রাতে নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহিত

ঢাকার আশুলিয়ায় ডাকাতদের চাপাতির কোপে এক স্বর্ণ ব্যবসায়ী মারা গেছেন। আজ রোববার রাতে নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডাকাতেরা আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম দিলীপ দাস (৪৮)। তিনি আশুলিয়ার গোপীনাথপুরের দয়াল দাসের ছেলে।

দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ডাকাত প্রাইভেট কারে এসে স্বর্ণপট্টিতে হানা দেয়। এ সময় আমার স্বামী দোকানে থাকা ২০ ভরির মতো স্বর্ণালংকার একটি ব্যাগে ভরে দোকানের শাটার বন্ধ করছিলেন। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। ডাকাতেরা পেছন থেকে এসে আমার স্বামীর হাতে থাকা স্বর্ণের ব্যাগ ধরে টান দেয়। তিনি বাধা দিলে ডাকাতেরা চাপাতি দিয়ে তাঁর গালে, বুকে ও পিঠে কুপিয়ে আহত করে। এ সময় বাজারের মসজিদের মাইক থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। পরে ডাকাতেরা ককটেল ফাটিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলে ৩-৪ জন ছিল।’ তবে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ঘটনাস্থল ও আশপাশে ৭-৮ জন ছিল।

স্থানীয়রা আরও জানায়, ঘটনার পর ব্যবসায়ী ও এলাকার লোকজন দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রেহান পাভেল বলেন, চাপাতির আঘাতে দিলীপ দাসের ফুসফুস ও হৃদ্‌যন্ত্র কেটে গেছে। তাঁর গালে ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল