হোম > সারা দেশ > ঢাকা

গৃহকর্মীর মৃত্যুর মামলায় সাংবাদিক আশফাকের জামিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। 

আশফাকের আইনজীবী খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, রুল নিষ্পত্তি করে জামিন দিয়েছেন। এখন তাঁর মুক্তিতে কোনো বাধা নেই। 

এর আগে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় সৈয়দ আশফাকের স্ত্রী তানিয়া খন্দকারকে গত ২২ এপ্রিল জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। 

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়াং নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়। ১৫ বছর বয়সী ওই কিশোরী ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করত। 

মৃত্যুর ঘটনায় প্রীতির বাবা লোকেশ ওরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়েছে। 

এদিকে গত ২ এপ্রিল ডেইলি স্টার থেকে সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দেওয়া হয়।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক