হোম > সারা দেশ > ঢাকা

প্রথম আলো সম্পাদকের আগাম জামিন শুনানি দুপুরের পর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন চেয়ে করা আবেদন দুপুরের পর শুনানি হবে। আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে আবেদনটি কার্যতালিকার ৪৩০ নম্বরে রয়েছে।

এর আগে আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে  আবেদন করা হয় বলে জানিয়েছেন মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আবেদনে তাঁর ৭৭ বছর বয়স ও শারীরিক অসুস্থতার যুক্তিতে জামিন চাওয়া হয়েছে।

গত ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক