হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় প্রদীপ চন্দ্র মণ্ডল (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রদীপ একই এলাকার সাধন চন্দ্র মণ্ডলের ছেলে। পেশায় ইলেকট্রনিক মেকানিক ও ব্যবসায়ী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে হরিহরপাড়া এলাকায় বসবাস করতেন তিনি। দুর্ঘটনার পর পরেই পালিয়ে গেছে ট্রাকের চালক ও হেলপার। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে খাওয়াদাওয়া শেষ করে বাড়ি থেকে নিজ দোকানে যাচ্ছিলেন প্রদীপ। পথিমধ্যে পঞ্চবটী থেকে ধর্মগঞ্জগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে চাপা দেয় প্রদীপকে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করে। আমরা সেটিকে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ চেয়ে আবেদন করেছে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল