হোম > সারা দেশ > গাজীপুর

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গাজীপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির নেতা জামালউদ্দিন আহমেদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

তিনি উপজেলা বিএনপির সাবেক (বহিষ্কৃত) সভাপতি ও তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ (সাবু চেয়ারম্যানের) ছেলে। এর আগে গতকাল কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। 

অভিযোগ সূত্রে জানা যায়, এক সন্তানের জননী ওই গৃহবধূ জামালউদ্দিন আহমদের প্রতিবেশী এবং সম্পর্কে তাঁর ভাতিজার স্ত্রী। তাঁর ব্যবসায়ী স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তিনি গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন এবং নানা অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতেন। 

এতে তিনি রাজি না হলে এবং তাঁকে সতর্ক করার পরও আজ দুপুরে বাড়িতে প্রবেশ করে তাঁকে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রোববার তাকে আদালতে পাঠানো হবে।’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক