হোম > সারা দেশ > গাজীপুর

একাধিক ভুয়া ফেসবুক আইডি, জিডি করল কাকলি ফার্নিচার

প্রতিনিধি

গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ভাইরাল হওয়া কাকলী ফার্নিচারের একাধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। বিষয়টি নজরে আসায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোহেল রানা। গত রোববার দিবাগত রাত ১১টায় তিনি শ্রীপুর থানায় জিডি করেন।

সোহেল রানা বলেন, ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ স্লোগানের বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে কাকলী ফার্নিচারের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এতে গ্রাহকদের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার উদ্দেশ্যেই তারা এমন কাজ করছে।

সোহেল আরও বলেন, কেউ কেউ ভাইরাল মুহূর্তে শখের বসে, সৎ উদ্দেশ্যে পেজ, আইডি খুলতে পারেন। ওই আইডি, পেজ ও গ্রুপগুলো বন্ধ করতে অনুরোধ জানান তিনি।

গ্রাহকদের উদ্দেশে সোহেল বলেন, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাঁদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে তিনি সচেতন হওয়ার অনুরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শ্রীপুরের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান কাকলী ফার্নিচার এরই মধ্যে দেশ–বিদেশে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে উৎসুক জনতা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। আবার এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্যও করে থাকতে পারেন। সব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল