হোম > সারা দেশ > ঢাকা

জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির-মাশরিক

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি ও ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত জবিশিসের নির্বাচন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন। 

নির্বাচনে সহসভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন। 

এদিকে কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী ২৫৬ ভোট পাওয়ায় লটারি মাধ্যমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেনকে জয়ী ঘোষণা করা হয়। 

এ ছাড়া সদস্য পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা জামান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. শামসুন নাহার, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। 

নির্বাচনে ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল