হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হেলমেট পরে গুলি করা সন্দেহে আটক ৩

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হেলমেট পরে গুলি করা সন্দেহে তিন যুবকে ধরে নিয়ে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা কলেজের ভেতরে তিনজনকে বেঁধে মারধর করেন। পরে নিউমার্কেট থানা-পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় তাঁদের তিনজনকে উদ্ধার ঢাকা মেডিকেলে নিয়ে আসে। 

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা কলেজের ভেতরে ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন সোহেল (৩২), হাসিবুর রহমান শাওন (৩৪) ও আমিনুল ইসলাম সুমন (৩৭)। 

চিকিৎসা দিয়ে সন্ধ্যার দিকে সেনাবাহিনীসহ পুলিশ সদস্যরা আহত তিনজনকে জরুরি বিভাগ দিয়ে বের করার সময় ছাত্রদের রোষানলে পড়েন। ছাত্ররা তিনজনকে ফের মারতে শুরু করেন এবং গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ রকম আধা ঘণ্টা হট্টগোল চলে। পরে আস্তে আস্তে নিউমার্কেটের দিকে চলে যায়। তবে ছাত্ররাও তাঁদের পিছু পিছু যান। ছাত্ররা বলতে থাকেন ১৫ জুলাই হেলমেট পরে আমাদের ভাই বোনদের ওপর প্রকাশ্যে গুলি করে। এতে আমাদের অনেকেই শহীদ হন। 

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পেয়ে ঢাকা কলেজ থেকে তিনজনকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক