হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে ডোবার পানিতে ডুবে সৌরভ (৭) ও জিনিয়া (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের ছিলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই-বোন।

সৌরভ ছিলামপুর গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে এবং বুদ্ধু মিয়ার ভাই সমেজ মিয়ার মেয়ে জিনিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। 

শিশু দুটির চাচা দুলাল হোসেন বলেন, সৌরভ ও জিনিয়া দুপুরের দিকে বাড়ির পাশের একটি ডোবায় কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা দুজনেই পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা আধা ঘণ্টা চেষ্টার পর তাদের লাশ উদ্ধার করে। দুজনই স্থানীয় মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল