হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ৫

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গত ২৪ ঘণ্টায় ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা পরে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তাঁদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে বিমানবন্দর গোলচত্বর ও বলাকা ভবনের সামনে গতকাল মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইলের ছামিউল মণ্ডল (২৮), মাদারীপুরের আল আমিন (৪২), কিশোরগঞ্জের বিজয় মিয়া ওরফে নাটিখোলা, কুড়িগ্রামের মতি মিয়া (২৮) ও ভৈরবের মুন্না মিয়া (২৮)।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজনকে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) অধীনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। অপর ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো