হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেক কাভার্ড ভ্যানের চালক হৃদয় (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হৃদয়ের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা হলেন—নাজমুল (৪৫) বাবু (২৩) শারফিন (৬০)।

এসআই শীতল কুমার বলেন, সকালে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে রশীদ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের তেল শেষ হয়ে যায়। এর চালক হৃদয় কাভার্ড ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে আজিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের চালক দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে হৃদয়ের মৃত্যু হয়। আহত হন আজিজ ট্রান্সপোর্টের চালক নাজমুল, হেলপার শারফিন ও আরেক হেলপার বাবু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক