হোম > সারা দেশ > ঢাকা

সফট আইটি কেয়ারের নতুন প্রজেক্ট ‘ফানেল লাইনার’

ফানেল লাইনার (Funnel liner) নামে ফাস্ট অটোমেটেড ই-কমার্স সেল সলিউশন নিয়ে এল ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সফট আইটি কেয়ার।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাচলের কাল্ভ রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে নতুন প্রজেক্ট এর লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) এম এইচ নিশাত আল কাফিয়ান।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেন, দীর্ঘ ১১ মাসের কঠোর পরিশ্রমের ফসল আজকের এই প্রজেক্ট। এটা আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। অনলাইনে যারা ব্যবসা করে তাদের জন্য আমাদের এই সার্ভিস অনেক উপকারে আসবে। তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই আনা হয়েছে ফানেল লাইনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনলাইন টেক একাডেমির প্রধান নির্বাহী মোজতাহিদুল ইসলাম, ফেসবুক অথরাইজড অ্যাড পার্টনার এইচটিটিপুলের সেলস টিম এবং এক হাজারের বেশি অনলাইন ব্যবসা উদ্যোক্তা।

সফট আইটি কেয়ারের কাজ
সফটওয়্যার ডেভেলপমেন্ট, ই-কমার্স, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং এবং এসইও, ওয়েবসাইট সিকিউরিটি, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টেসহ বেশ কিছু সেবা প্রদান করে থাকে সফট আইটি কেয়ার।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল