হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

  জবি প্রতিনিধি

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করেন জবির শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা তাঁতিবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

প্রায় ২০ মিনিট ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে আসেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচার প্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পরও এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।’

তাঁতিবাজার মোড় অবরোধ করেন জবির শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো