হোম > সারা দেশ > ঢাকা

নতুন বছরে আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নতুন বছরে আমরা কেউ যাতে নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি।’ আজ মঙ্গলবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটি জানান তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়। এই নতুন বছরে আমরা নিজেদের যেন নতুন করে আবিষ্কার করতে পারি। নতুন বছরে তরুণ সম্প্রদায়কে যাতে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি। আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি। আমরা সব জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য সবাই মিলে একত্রে চেষ্টা করি, এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন।’

আইনের শাসনের মধ্যে জীবন-যাপনের আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমরা সুন্দর দেশ গড়ে তুলি, সুন্দরভাবে বাস করি, কেউ যাতে নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি।’

তিনি আরও বলেন, ‘আমরা এসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যার যার মতো করে। বিশেষ করে তরুণদের জীবনে যে স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন দেখবে।’

বিভিন্ন মামলায় মাসে দুইবার করে হাজিরা দিতে হচ্ছে কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমার তো কিছু করার নেই, আদালতের আদেশ তো হাজির হতেই হবে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল