হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় হাসিবুল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

পথচারী রেজাউল করিম মাসুম জানান, কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় ওই কিশোর। দেখতে পেয়ে তাকে দ্রুত স্থানীয় সাফেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। 

মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের সহকর্মী মো. আলম জানান, নিহত হাসিবুলের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়। মালিবাগ ইবনে সিনা হাসপাতালে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত। ওই হাসপাতালেই থাকত। রাতে বাজার করতে বের হয়েছিল। পরে জানতে পারি দুর্ঘটনা মারা গেছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল