হোম > সারা দেশ > গাজীপুর

২১ দফা দাবিতে কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় ফিরে যান। 

স্থানীয়রা জানায়, আজ সকালে কালিয়াকৈর সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ২১ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা পাঁচজন শ্রমিকের পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 

বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। 

খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে চলে যান। এরপর যানবাহন চলাচল শুরু হয়। 

আন্দোলনকারীরা জানান, তাঁদের প্রধান দাবি হলো–কারখানায় ইতিপূর্বে বরখাস্ত পাঁচ শ্রমিককে পুনর্বহাল করতে হবে, চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদানসহ ২১ দফা। 

তাঁরা আরও জানান, কারখানার কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল