হোম > সারা দেশ > টাঙ্গাইল

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে শহীদ মিনারে অবস্থান

টাঙ্গাইল প্রতিনিধি 

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার সকালে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ’র ব্যানারে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করছে ‘নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ’। আজ সোমবার সকাল ৯টার দিকে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বসেন মঞ্চের কর্মীরা। তাঁরা দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ জানান।

সকালে অবস্থান কর্মসূচি পালনের বিষয়ে ফাতেমা রহমান বীথি, তাওহীদা ইসলাম স্বপ্নিল ও প্রেমা সরকার বক্তব্য দেন। তাঁরা জানিয়েছেন, নারী ও শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং নারীদের নিরাপত্তার দাবিতে বিকেল ৫টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

গত সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও যাত্রীদের যৌন হয়রানির ঘটনা ঘটে। ওই বাসে ধর্ষণের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। ঘটনার তিন দিন পর গত শুক্রবার মির্জাপুর থানায় মামলা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের পুলিশ। এ ছাড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাকাতের কবল পড়া বাস জব্দ এবং চালক, তাঁর সহকারী ও সুপারভাইজারকে আটক করা হয়। তবে সে সময় মামলা না হওয়ায় পুলিশ তাঁদের আদালতের হাজির করলে বিচারক তাঁদের জামিনের আদেশ দেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল