হোম > সারা দেশ > গাজীপুর

যোগ্যতার ভিত্তিতে প্রার্থীকে বেছে নিন: প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর–২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আমাকে বেছে নিতে হবে না। আপনারা যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নিন।’

আজ বুধবার গাজীপুর মহানগরীর টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার একাডেমির অ্যান্ড কলেজে একটি অনুষ্ঠানের যোগদান শেষে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘আপনারা আমাকে গত কয়েক বার এমপি নির্বাচিত করেছেন। এবারের নির্বাচনে কারও কোনো মিথ্যা আশ্বাসে আপনাদের পবিত্র আমানত নষ্ট করবেন না। যারা আপনাদের কোনো কাজে আসেনি, তারাই এখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে। আমার কর্মকাণ্ডের বিষয়ে আপনারা জানেন। আমি বিশ্বাস করি, আপনারা আমাকে বিজয়ী করবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে আরও একবার সুযোগ দেন। আমি আগামীতে গাজীপুরে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে কাজ করব। আমার বিরুদ্ধে কিছু মানুষ বিষোদ্‌গার করছে। আপনারা তাতে কান দেবেন না। কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নেবেন না।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো