হোম > সারা দেশ > গাজীপুর

এবার হিরো আলমের পাশে সেই ম্যাক্স রাজুর স্ত্রী ইতি

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

এবার হিরো আলমের পাশে ইতি। ছবি: আজকের পত্রিকা

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে একাধিকজনের সংসার ভাঙার অভিযোগ এনেছেন। এমনকি তাঁর বাবার দেখভালের জন্য রাখা নারীর সংসারও ভেঙে গেছে বলে জানান তিনি।

আজ শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জামালপুর মিয়া শিশুমেলা পার্কের এক অনুষ্ঠানে হিরো আলম এসব বলেন। এ সময় তাঁর সঙ্গে আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স রাজুর স্ত্রী ইতি উপস্থিত ছিলেন।

হিরো আলম বলেন, ‘আমার বাবা মৃত্যুশয্যায় অথচ আমার স্ত্রী রিয়া মনি আমার বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায়। এই মেয়ে নিয়ে কি সংসার করা যায়? তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি। এই রিয়া মনির কারণে আমার সংসার, যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে, সেই মিতির সংসার ও ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে।’

পরে তাঁর সঙ্গে থাকা ইতি বলেন, ‘আমার স্বামীর (ম্যাক্স রাজু) নাম মুখে নিতে আমার ঘিন্না লাগে। রিয়া মনিকে ধন্যবাদ। কারণ, আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো