হোম > সারা দেশ > ঢাকা

মেধাবৃত্তি দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের যেসব সদস্যের সন্তান ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি/সমমান কিংবা এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করেছে, তাদের জন্য এই আবেদন করা যাবে।

আজ বৃহস্পতিবার সংগঠনের যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মেধাবৃত্তির আবেদন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (এইচ এম সিদ্দিক ম্যানশন (৬ষ্ট তলা) ৫৫ /এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০) পৌঁছাতে হবে। আবেদন ও সন্তানের প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেও পাঠানো যাবে।

আবেদন পাঠানো যাবে অনলাইনেও: (voice. dsec@gmail. com) হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১২৮৮৪২১। এ ছাড়া নির্বাহী কমিটির যে কোনো সদস্যের কাছে বৃত্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়মাবলি

১. বৃত্তির জন্য ‘মেধাবৃত্তি প্রদান উপকমিটি’র আহ্বায়ক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র হাতে লিখে কিংবা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে।

২. সন্তানের জন্য যিনি আবেদন করবেন তাঁকে অবশ্যই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে।

৩. সংশ্লিষ্ট পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিট কিংবা রেজাল্ট শিটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৪. আবেদনকারী যে হাউসে কাজ করেন তাঁর নাম ও আবেদনকারীর ফোন নম্বর উল্লেখ করতে হবে।

৫. আবেদনের সঙ্গে সন্তানের (শিক্ষার্থী) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

৬. অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো