হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০৬: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় ২০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রোববার রাত ১২টার পর থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৭ জন ডাকাত, ২০ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ১৪ জন চোর, ১৩ জন চিহ্নিত মাদক কারবারি, ২৯ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী রয়েছে।

এতে আরও বলা হয়, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহার করা একটি দেশীয় লোহার তৈরি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, দেশীয় অস্ত্রসহ ১৬টি সিম কার্ড, ১৫ বস্তা পলিথিন, একটি বাস, দুটি মোবাইল ও নগদ ২২ হাজার ৩৯০ টাকা ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এসব অপরাধে ডিএমপির বিভিন্ন থানায় ৫৩টি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ধরনের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। এপিবিএন, সিটিটিসি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এবং র‍্যাবের টহল টিমও দায়িত্ব পালন করে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো