হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

প্রতিনিধি, ঢামেক

রাজধানীর খিলগাঁও মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এলাহী বক্স আব্দুল্লাহ (৫২) নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মালিবাগ বাজার রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিবাগ রেলগেট এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ। তিনি ওই এলাকার একটি মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

এসআই আরোও জানায়, মৃত মাদ্রাসা শিক্ষক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে মালিবাগ এলাকার একটি মাদ্রাসার কোয়াটারে থাকতেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল