হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর-১ ও ৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-১ ও ৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন। আজ রোববার বিকেলে তিনি নির্বাচন না করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এম নিয়াজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার একান্ত ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে ভিন্ন কোনো কারণ নেই। কারও কোনো চাপ বা ইশারায় নয়, নিজের ইচ্ছাতেই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।’

নিয়াজ উদ্দিন আরও বলেন, ‘দুই-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেব। 

সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গাজীপুরের দুটি আসনে (গাজীপুর-১ ও ৫) মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ দুটি আসনে জাতীয় পার্টি থেকে আরও দুজন মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপের কারণে রিটার্নিং কর্মকর্তা গাজীপুর-১ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন। তবে গাজীপুর-৫ আসনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করে গাজীপুর-১ আসনের মনোনয়নপত্রেরও বৈধতা পান। জাতীয় পার্টির অপর প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

প্রতীক বরাদ্দের পরও নির্বাচনে মাঠে সক্রিয় হননি নিয়াজ উদ্দিন। এ কারণে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছিলেন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো